ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তানে যেতে পারেন।
চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।”
এ সময় ট্রাম্প আরও বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
চুক্তি নিয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।
হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। পাকিস্তানেই এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
পড়ুন: আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আর/


