যশোর শিক্ষাবোর্ডে পাশের হার ৪৪.৯২ , জিপিএ-৫ ৩২২৮ জন

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে এ বছর গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। শিক্ষা বোর্ড কতৃপক্ষের দাবি সামগ্রিক ফলাফল সন্তোষজনক। ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে।

বিজ্ঞাপন

যশোর শিক্ষাবোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০ টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৫ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩০ হাজার ১৯১ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৫ হাজার ৩১০ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ১ হাজার ১৭ জন ও মেয়ে ৮৪১জন, মানবিক বিভাগে ছেলে ২৬৮ জন ও মেয়ে ৮৯৭ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৭৩ জন ও মেয়ে ১৩২ জন।

গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাশের হার ছিলো ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ৯৯৫ জন।

এছাড়া এ বছর শতভাগ পাশ করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান থেকে। গত বছর এর সংখ্যা ছিলো ৫টি। একজনও পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৬টি। গত বছর এর সংখ্যা ছিলো ২০টি।

বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে। আমরা মূলত কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করছি। তবে ইংরেজিসহ কয়েকটি বিষয়ে পাশের হার কম হওয়ার কারণ উদঘাটন ও সমস্যা সমাধানে কাজ করা হবে বলে জানান তিনি।

অকৃতকার্যদের পুনঃপরীক্ষা গ্রহণের কোন সিদ্ধান্ত হয়নি। তবে তারা আগামীকাল থেকে সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

পড়ুন : পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন