ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই প্রশমিত হতে পারে—এমন আশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।
মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনার কারণে তেলের দাম রেকর্ড প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। তার এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।


