বিজ্ঞাপন

মারা গেছেন হলিউড অভিনেতা বিউ স্টার

হলিউডের জনপ্রিয় অভিনেতা বিউ স্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বয়স। অভিনেতার ভাই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত শুক্রবার (২৪ এপ্রিল) মারা যান বিউ স্টার।

বিউ স্টারের ছোট ভাই, অভিনেতা মাইক স্টার টিএমজেডকে জানান, তার ভাই ছিলেন অনেক মানুষের ভালোবাসার মানুষ। তিনি বলেন, বিউ ছিলেন খুবই অনন্য ও বিশেষ একজন মানুষ। বিউ তার জীবনে গভীর প্রভাব রেখেছেন এবং বাবা-মা ও অন্যান্য ভাইবোনদের সঙ্গে মিলেই তাকে বড় করেছেন।

বিউ স্টার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন মার্টিন স্করসেসি পরিচালিত চলচ্চিত্র ‘গুডফেলাস’-এ হেনরি হিলের বাবার চরিত্রে অভিনয়ের জন্য। তার মৃত্যুর খবর প্রকাশের পর সহ-অভিনেতা ক্রিস্টোফার সেরোনো ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে লিখেন, বিউ ছিলেন একজন সেরা মানুষ আর সের অভিনেতা। ক্রিস্টোফার আরও জানান, বিউ স্টার ছিলেন একজন ফুটবল খেলোয়াড়ও। তিনি একসময় নিউইয়র্ক জেটসের অনুশীলন দলে ছিলেন এবং পরে কানাডিয়ান ফুটবল লিগেও খেলেছেন। অভিনয় জগতে আসার আগে তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন।

তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় কমেডি শো বিজার দিয়ে। এরপর ১৯৮২ সালের চলচ্চিত্র ‘হ্যাঙ্কি প্যাঙ্কি’-তে প্রথম বড় পর্দায় দেখা যায় তাকে। পরে তিনি ‘হ্যালোউইন’ সিরিজে শেরিফ বেন মিকার চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে কানাডিয়ান ক্রাইম-কমেডি ড্রামা সিরিজ ‘ডিউ সাউথ’-এ কাজ করেন, যেখানে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ৬৬টি পর্বে অভিনয় করেন তিনি। তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিমাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার কাজকে স্মরণীয় বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : তৌহিদ আফ্রিদির জামিন বহাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন