পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১২ শিবির নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাবনা আমলী-২ আদালতের (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসাইন ও মামলার বাদী, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার ঘটে সংঘর্ষ। আধিপত্য বিস্তারের জেরে কলেজ ছাত্রদল ও শিবিরের মধ্যে এদিন সকাল থেকে ছিল উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানায় যে বেলা সাড়ে ১১টার দিকে শিবির মিছিল নিয়ে কলেজের গেটের দিকে গেলে ছাত্রদলের সঙ্গে হয় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রশিবির ও ছাত্রদল । এ সময় শিবির নেতা কর্মীরা কোকটেল বিস্ফোরণ ঘটায়। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ভাঙচুর করা হয় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়।
পরদিন শিবিরের ৩১ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৬০-৭০ জনকে আসামি করে ঈশ্বরদী থানা তে মামলা করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থিব। এবং মামলার এজাহার নামীয় ১২ জন কে গ্রেফতার করা হয়। তাদের জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


