উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এআরও প্রধান রেফায়েত উল্লাহ প্রকাশ আব্দুল হালিম নিহত হয়েছেন।
অদ্য ০৫ মে ২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আরএস (সম্ভবত ARSA) গ্রুপের সশস্ত্র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তার সঙ্গে থাকা আরও একজন রোহিঙ্গাও গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আব্দুল হালিম তার দুই সহযোগীকে নিয়ে ক্যাম্প-০৮ থেকে ফেরার পথে ক্যাম্প-০৮ এর পূর্বাংশ ও ক্যাম্প-০৭ এর সীমান্তবর্তী সিমেন্টের সেতু (তারজার ব্রিজ) সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ করে তিনজন অজ্ঞাত সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে হামলাকারীরা ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরসা (ARSA) গ্রুপের সদস্য এবং এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা।
ঘটনায় মোট তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা আব্দুল হালিম পরে মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে।
আহত অন্যদের নিকটস্থ ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘিরে ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
পড়ুন : মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, একই পরিবারের ৪ জন আহত


