বিজ্ঞাপন

উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের শেষ পরিণতি, বিধ্বস্ত হলো রানওয়েতেই

ভেনেজুয়েলার তাচিরার প্যারামিলো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পাইপার পিএ-৩১টি১ ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুইজন যাত্রীই নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের প্যারামিলো বিমানবন্দরে উড্ডয়নের সময় হালকা বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের আগে স্থানীয় সময় এদিন সকাল ৯টা বেজে ৫২ মিনিটের দিকে উড্ডয়নের চেষ্টা করার সময় জোড়া ইঞ্জিনযুক্ত পাইপার পিএ-৩১টি১ বিমানটি আরোহণে ব্যর্থ হয়। ফলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই থেমে যায় বিমানটি এবং রানওয়েতে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল অ্যারোনটিক্স (আইএনএসি) নিশ্চিত করেছে যে জরুরি ও অগ্নিনির্বাপক দল তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে। তবে বিস্ফোরণ ও আগুনের কারণে বিমানটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পাশাপাশি বিমানটিতে থাকা ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম অনুসারে ঘটনাটি তদন্তের জন্য জান্তা ইনভেস্টিগাডোরা ডি অ্যাক্সিডেন্টেস ডি অ্যাভিয়েশন সিভিলকে নিয়োগ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কিছুক্ষণের জন্য অল্প উচ্চতায় উঠেছিল। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে বিমানবন্দরের রানওয়ে থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লইটরাডার টুয়েন্টি ফোর বলছে, জেটটি ভেনেজুয়েলার অভ্যন্তরে উড়ছিল এবং সম্প্রতি পানামা ও কিউবাতেও ভ্রমণ করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন