বিজ্ঞাপন

উত্তর আমেরিকায় বিএনপির ২ দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকা বিএনপির ২ দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও সম্মেলন।

২৫ ও ২৬ এপ্রিল আটলান্টা, জর্জিয়ায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উত্তর আমেরিকায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় আয়োজিত এই কর্মশালায় যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন সেশন, আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হোস্ট কমিটির পক্ষে জর্জিয়া বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ খান সাহেল স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরিফ আমজাদ। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।

আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং প্রবাসে দলের কার্যক্রম সম্প্রসারণের নানা দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই কর্মশালা ও সম্মেলনের মাধ্যমে উত্তর আমেরিকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

জানানো হয়েছে, দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন