বিজ্ঞাপন

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো পাকিস্তান

কাশ্মীরে সাম্প্রতিক হামলা ঘটনার জেরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি সামুদ্রিক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে, আগামী ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দেশটি তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে করাচি উপকূল থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে বলে দাবি করা হচ্ছে।

যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ইসলামাবাদ এমন পদক্ষেপ নিলে তা আঞ্চলিক উদ্বেগ বাড়াতে পারে। পাক ইন্টেল মনিটর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই তথ্য জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়ার একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ তথ্য সামনে এলো।

এদিকে, নয়াদিল্লির পদক্ষেপের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যালোচনা করার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা হয়েছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক জিও নিউজের এক অনুষ্ঠানে বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা কমিটি উপযুক্ত জবাব (ভারতকে) দেবে।’

বিজ্ঞাপন

পড়ুন : মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন