বিজ্ঞাপন

উত্তেজনার মধ্যেই ৯০ হাজার কোটি টাকার যুদ্ধবিমান কিনছে ভারত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমনকি সীমান্তে দুই পক্ষের সেনাদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।

এরই মধ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আধুনিকায়ন করার জন্য ফ্রান্সের কাছ থেকে ৭৪১ কোটি ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা) যুদ্ধবিমান কিনছে। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য ৭ জন।

এই চুক্তিতে ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ বিমান কেনার কথা বলা হয়েছে। ২০৩১ সালের মধ্যে সব বিমান হাতে আসার কথা রয়েছে।

ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী। 

নতুন এই রাফায়েল গুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল মিগ-২৯ জেট।

প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন