ঝালকাঠির নলছিটিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নলছিটি থানার এসআই (নিঃ) মো. রায়হান আহম্মেদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. দেলোয়ার হোসেন কাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. আল-আমিন হাওলাদার (২৮)-কে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন হাওলাদার নান্দিকাঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আশরাফ আলী হাওলাদার এবং মাতার নাম বিলকিস বেগম।
এ বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

