বিজ্ঞাপন

‘এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না’

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন তার বাবা, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে তিনি জবানবন্দি দেন।

সাক্ষ্যে ময়নাল হোসেন অভিযোগ করেন, তার ছেলের সুরতহাল প্রতিবেদনে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি গোপন করা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদনে “গুলির আঘাত” উল্লেখ না করে শুধু “ছিদ্র ও কালো স্পট” থাকার কথা লেখা হয়।

তিনি আদালতে জানান, বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট এসআই শাহাদাত বলেন, “এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না।”

ময়নাল হোসেন বলেন, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় খুব কাছ থেকে গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়। পরদিন ২১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হলে তিনি ঘটনাটির বিস্তারিত জানতে পারেন।

তিনি আরও বলেন, সুরতহাল প্রস্তুত করতে দেরি করা হয় এবং পরে তাকে বলা হয়, “ছাত্র-জনতার আঘাতে ও গুলিতে মৃত্যু হয়েছে”—এভাবে প্রতিবেদন প্রস্তুত করে স্বাক্ষর নিতে চাপ দেওয়া হয়।

মানসিক চাপ ও চাকরি হারানোর আশঙ্কায় তিনি সুরতহাল প্রতিবেদনে স্বাক্ষর করতে বাধ্য হন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন।

এ মামলায় ১১ আসামির মধ্যে বর্তমানে দুইজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং সাবেক এসআই শাহাদাত আলী।

পড়ুন: আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন