১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী নির্ধারিত সময়ে সনদ ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার পর হারিয়ে ফেলেছেন, তারা পুনরায় এটি সংগ্রহের সুযোগ পাবেন।
এনটিআরসিএ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে। প্রার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
তবে এনটিআরসিএ বলছে, একজন প্রার্থী এই ই-প্রত্যয়নপত্রটি কেবলমাত্র একবারই ডাউনলোড করার সুযোগ পাবেন। তাই সংগৃহীত সনদের সফট কপি এবং হার্ড কপি (প্রিন্ট কপি) অত্যন্ত সতর্কতার সঙ্গে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পড়ুন:শিল্প কারখানায় নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর
ইমি/


