পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় সামাজিক সংগঠন মানবিক পিরোজপুরসহ সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করাই দিবসটির মূল উদ্দেশ্য। সাদাছড়ি শুধু চলাচলের সহায়ক নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের প্রতীক।

বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাস্তাঘাটে সাদাছড়ি ব্যবহারকারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন