নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্লীল নৃত্য প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার পর নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরআগে শিক্ষার্থীদের অশোভন নৃত্য পরিচালনায় জড়িত ক্রীড়া শিক্ষককে অভিযুক্ত করে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত বুধবার দিনব্যপী কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে নৃত্যের ভিডিও ভাইরাল হলে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু শিক্ষার্থীদের দিয়ে নৃত্য পরিবেশনের কঠোর সমালোচনা করে সংসদ সদস্য বলেন, নৃত্যের নামে শিক্ষার্থীদের দিয়ে এমন কিছু করানো যাবেনা যার কারণে সবার কাছে শিক্ষার্থীদের মাথা নিচু করে থাকতে হয়।
এরআগে উপস্থিত দর্শনার্থীদের মোবাইলে ধারণ করা এসব ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম জড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশ নিয়ে তুমুল সমালোচনার ঝড় তুলেন নেটিজনরা। বিষয়টির সুষ্ঠ তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষককে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কারণ দর্শানোর নোটিশ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এর সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন তিনি।
তবে, স্থানীয়রা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও দায়িত্বের অবহেলার চিত্র বিদ্যমান। বিনোদনের নামে শিক্ষার্থীদের দিয়ে অশোভন নৃত্য পরিবেশ শুধু সামাজিক জীবণে নয় বরং ব্যক্তি জীবনেও বিরুপ প্রভাব ফেলে। তাই এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ভুলক্রমে আমার অজান্তে নৃত্যটা হয়েছে। যা ছিলো বাল্য বিবাহ সংক্রান্ত একটি নাটিকার অংশ। এমপি মহোদয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তাই সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষককে নোটিশ করেছি। আসলে এখানে অশ্লীল নৃত্য হয়নি।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম জানান, ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
দেখুন- সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


