বিজ্ঞাপন

কার সঙ্গে সম্পর্কে আছেন জয়া আহসান, নিজেই জানালেন

জয়া আহসান দুই বাংলায় ঝড়ের গতিতে দুর্দান্ত কাজ করে চলেছেন। চলতি বছরেই তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদে ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে লাগাতার জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। সেই জোয়ার কিছুটা অম্লান হতেই কলকাতায় চলে এলো ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। তবে চলতি বছরেই তিনি দিলেন আর একটি সুখবর।

কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয়া। সেখানে সিনেমা ছাড়াও উঠে এসেছে ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন।

জীবনে বিশেষ কেউ আছে কি না সেই প্রসঙ্গে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

সঙ্গীর কোন বিষয়টা পছন্দ জয়ার? তিনি জানালেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন বলেন, ‘আপনিও তো খুব শান্ত।’ জয়া তখন বলেন, ‘হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি।’

বিয়ে প্রসঙ্গে তার ভাষায়, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

বিয়ের প্রস্তুতি নিয়ে জয়ার উত্তর, ‘এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। বিয়ে নিয়ে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে আমার।’

বিজ্ঞাপন

পড়ুন : ৭ মাসের সন্তানকে নিয়ে ট্রল-নোংরা মন্তব্য, অভিযোগ দায়ের অভিনেত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন