বিজ্ঞাপন

কালীগঞ্জে শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২২৯ তম শহীদ মহীউদ্দীন সোহান এর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর অফিসিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরিফুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মহিউদ্দিন সোহানের পিতা মোঃ মহাসিন মিয়া পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা অলিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি উবায়দুর রহমান খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ হুসাইন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া পাটোয়ারী বলেন আমি এক সোহানকে হারিয়ে লক্ষ্য সোহান কে পাশে পেয়েছি। “শহীদ সোহানের ত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিটি উন্মোচন করা হয়। এসময় স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব,গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রশিবিরের ২২৯ তম শহীদ মহীউদ্দীন সোহানের ১০ম শাহাদাত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্থানীয় শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২৪ এপ্রিল শুক্রবার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন