কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সগড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল ভরাট হয়ে যাওয়ায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী পানিবদ্ধতার কারণে ভোগান্তি পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে থেকে প্রায় ২ কিলোমিটার খাল প্রায় পুরোপুরি ভরাট হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, খালের ওপর নিয়মবহির্ভূতভাবে বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এখন বৃষ্টি হলেই পানি নামতে না পেরে পুরো এলাকা প্লাবিত হচ্ছে।
এসময় ১ নং রশিদাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম বলেন জলাবদ্ধতার কারণে বিশেষ করে সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া দারুল হিকমাহ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। এছাড়া কৃষিজমি ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ময়লা পানি জমে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে স্থানীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-১(মাজহারুল ইসলা ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অবিলম্বের খালের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা।২ কিলোমিটার খালটি পুনঃখননের মাধ্যমে পানি চলাচলের ব্যবস্থা করা।বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই খালটি দিয়ে অনায়াসে পানি চলাচল করত। কিন্তু অপরিকল্পিত বাড়ি ও দোকান হওয়ার পর থেকে আমরা পানিবন্দি হয়ে পড়েছি। আমরা আমাদের সংসদ সদস্যের কাছে অনুরোধ জানাই, দ্রুত যেন এই খালটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়।


