বিজ্ঞাপন

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি-ছিনতাইসহ গ্রেপ্তার ২২

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস,এম ফরহাদ হোসেনের নির্দেশে জেলাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

১৭ এপ্রিল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসা, ছিনতাই এবং চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ও অভিযোগ ছিল। মাদকবিরোধী তৎপরতা বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। শহরের জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এবং চুরির ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামিও রয়েছেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পড়ুন- এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

দেখুন- বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন