বিজ্ঞাপন

কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

কিশোরগঞ্জ জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে জেলাজুড়ে ১০১টি আইসোলেশন ইউনিটের ব্যবস্থা করেছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে জেলার বিভিন্ন উপজেলায় হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ মজুদ রয়েছে। তিনি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। হাসপাতালে ভর্তি রোগীদের সুচিকিৎসার পাশাপাশি নতুন সংক্রমণ ঠেকাতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, সংক্রমণ প্রতিরোধে আগামীকাল থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে ও বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। সিভিল সার্জন জানিয়েছেন, নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

পড়ুন:ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: বাণিজ্যমন্ত্রী

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন