বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ওসির নেতৃত্বে পুলিশের মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবী গ্রেপ্তার, এলাকাছাড়া মাদক ব্যবসায়ীরা

কিশোরগঞ্জ পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের নির্দেশে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে ১৯ এপ্রিল রাতে সদরের বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সদর উপজেলার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ পয়েন্টে অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে পুলিশ সদর উপজেলার তালিকাভুক্ত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। তবে সেখানে গিয়ে দেখা যায়, গ্রেফতার এড়াতে মাদক ব্যবসায়ীরা তাদের ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের চলমান এই সাঁড়াশি অভিযানের কারণে মাদক ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন পুলিশের টহল ও অভিযান পরিচালিত হওয়ার কারণে কারবারিরা এখন আর এলাকায় অবস্থান করতে পারছে না। এক বাসিন্দা জানান, পুলিশের কঠোর অবস্থানের কারণে চিহ্নিত মাদক বিক্রেতারা এখন বাড়িতে তালা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতে এলাকায় মাদকের প্রভাব অনেকটাই কমে এসেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
তিনি বলেন আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসায়ীরা ঘরে তালা দিয়ে পালালেও শেষ রক্ষা হবে না। কিশোরগঞ্জকে মাদকমুক্ত করতে এই অভিযান আগামীতেও আরও জোরালোভাবে চলবে।

দুই জন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

পড়ুন:বৃষ্টিতে বোরো ধান পানির নিচে: কৃষকের পাশে সংসদ সদস্য মাজহারুল ইসলাম

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন