গত শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য দেওয়ায় জেলার হাওর অধ্যুশিত ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলকে দল থেকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগ। একইসাথে এনসিপি’র ওই পথসভায় যোগদানের অভিযোগ এনে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদকেও বহিস্কার করা হয়েছে।
বিষয়টি জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি তাদের ফেসবুক আইডিতে পোষ্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পরে।
দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে, এনসিপি’র পদযাত্রা শেষে পথসভায় গোলাম কবির শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্যের ছবি ছড়িয়ে পড়ে।
গত শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে পথসভা শেষে সন্ধ্যায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর কিশোরগঞ্জে পৌঁছায়। পরে, প্রশাসনিক প্রটোকল শেষ করে শহরের পুরাতন স্টেডিয়ামের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি স্টেশনরোড হয়ে সভাস্থল পুরানথানা এলাকায় পথসভায় যোগ দেয়।
রাতের ওই পথসভায় বক্তব্য রাখেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারিসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন: ডিএমপির গোয়েন্দা পুলিশের হাতে মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন গ্রেপ্তার
দেখুন: ফিরে দেখা: জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ
ইম/


