কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি গরু ও ৬৮ বোতল বিদেশী মদ আটক করেছে বিজিবি।
২৫ নভেম্বর রাতে দিয়াডাঙা সীমান্তে এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এর নির্দেশে এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক ২২ লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,কুড়িগ্রাম ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।”
পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার
ইম/


