কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী’কে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএন পি’র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলামসহ অনান্যরা।
বক্তব্যে ডাঃ মোঃ ইউনুস আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ মোঃ ইউনুস আলী এক জন মানবিক ডাক্তার,রাজনীতিতে তিনি ক্লিন ইমেজের সজ্জন ব্যক্তি।সাধারণ মানুষের কোনো সমস্যায় তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং সবসময় পাশে দাঁড়ান। এমন যোগ্য ও মানবিক চরিত্রের মানুষ কুড়িগ্রাম-১ আসনের এমপি নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষেরই উপকার হবে।
ডাঃ মোঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।
ডাঃ মোঃ ইউনুছ আলী জানান,গত ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব ২৩৭ জনের প্রাথমিকভাবে সম্ভাব্য তালিকা প্রকাশ করে।ফলে কাঙ্খিত মানুষ না পাওয়ায় নাগেশ্বরী ভূরুঙ্গামারী কচাকাটা মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এ কারণে নাগেশ্বরী ভুরুঙ্গামারীর ও কচাকাটা মানুষের হৃদয় ভেঙ্গে যায়।
তিনি আরো জানান,আমি একজন চিকিৎসক চিকিৎসক হিসেবে এই অঞ্চলের মানুষের সুখে-দুখে বিভিন্ন সেবা দিয়ে ছিলাম।
এছাড়া গত ১৭ বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলাম । সঙ্গত কারণে মানুষ মনে করে সাধারণ ভোটারসহ বিএনপির নেতৃবৃন্দ ডাক্তার ইউনুস ম্যান্ডেড দিয়ে সংসদে পাঠালে এলাকার উন্নয়ন সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ডের পার্লামেন্টারি মেম্বারদের কাছে অনুরোধ আপনারা পুনঃ বিবেচনা করবেন। আপনাদেরকে ভুল তথ্য দিয়ে বোঝানো হয়েছে। সাধারণ মানুষসহ বিএনপি নেতাকর্মীরা বর্তমানে হতাশায় নিমজ্জিত। তারা মনে প্রাণে বিশ্বাস করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই এটা পুনর্বিবেচনা করবেন
পড়ুন: ভোলা–৩ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন
দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী
ইম/


