বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা ‘মাদক প্রতিরোধ কমিটি’গঠিত

কুড়িগ্রামে মাদক’কে না বলি এই প্রতিপাদ্যকে ধারন করে জেলায় ৪১ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে অধ্যাপক শফিকুল ইসলাম বেবুকে আহবায়ক ও মোঃ আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

শনিবার ২৮ জুন দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা নতুন শহরস্হ অস্থায়ী কার্যালয়ে এ কমিটির অনুমোদন করেন সংশ্লিষ্টরা।

এ সময় শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম,সহকারী অধ্যাপক মোঃফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক ও সাংবাদিক মোঃ ইউনুস আলী,আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু,গোলাম মোস্তফা,দেওয়ান এনামুল হক,শাহ্ আলম,বাসেত সরকার বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে কমিটির কার্যক্রম বৃদ্ধিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পড়ুন: কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

দেখুন: ঘোড়ায় চড়ে প্রায় তিন হাজার কবর খুঁড়েছেন মনু মিয়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন