কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন।
শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যথা অনুভব করলে কারাকর্তৃপক্ষ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমাম হোসেন বাচ্চু কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সকালে কারাভ্যন্তরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাচ্চুকে হত্যা ও হত্যা চেষ্টায় করা দুইট মামলায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে গত ৩০ মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান।
পড়ুন: চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
দেখুন: হাসিনা—জিনপিং বৈঠক: ‘বাইরের হস্তক্ষেপের বিপক্ষে চীন
ইম/


