কুমিল্লা নগরীরতে ফাংগাসযুক্ত মিষ্টি বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২২জুন) দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর সালাউদ্দিন মোড় এবং ধর্মসাগর এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এই সময় পচা-বাসি ফাংগাসযুক্ত মিষ্টি বিক্রি করায় সালাউদ্দিন সুইটস এন্ড হোটেলকে ২০ হাজার টাকা, বেশি দাম ও পাকা ভাউচার সংরক্ষণ না করায় কান্দির পাড়ের ফারুক ফল বিতানকে তিন হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংক্ষরণ করায় ধর্ম সাগর পাড়ের পিৎজ্জা জোন’ (ভুতের বাড়ি) রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া জানান, ভোক্তা বিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের কারনে নগরীর তিন প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পড়ুন: ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিনে সাধারণ সম্পাদক দুলাল হোসেনের লক্ষাধিক বৃক্ষ রোপন
দেখুন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল
ইম/


