বিজ্ঞাপন

মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করে।

বিজ্ঞাপন


বুধবার (২৬ জুন) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম।


সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
এসময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যরা।


সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে। সভায় প্রধান অতিথি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।


তিনি বলেন, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ টি ইয়াবা বড়ি ওিএক লাখ ৬৮ হাজার ৩২০টি অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন: ডুমুরিয়ায় ভুয়া এসআই আটক

দেখুন: বাধা উপেক্ষা করে খুলনার সমাবেশস্থলে হাজারো মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন