বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট বাতিল

ঘন কুয়াশার কারণে বিমান ওড়ার মাত্র পাঁচ মিনিট আগে দুটি ফ্লাইট বাতিল হয়েছে কলকাতা বিমানবন্দরে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় তুমুল হট্টগোলের। পরে তারা বিমান সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) স্পাইসজেটের বাগডোগরা ও দিল্লিগামী দুটি ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা ও দিল্লিগামী ২টি উড়োজাহাজ ভোর ৫টা বাজে ছেড়ে যাওয়ার কথা। সে অনুযায়ী সকালে যাত্রীদের বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়। কিন্তু দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণ দেখিয়ে বিমান ওড়ার নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে যাত্রীদের জানানো হয় তাদের বিমান আজ উড়বে না। এ ঘোষণা শোনার পরেই যাত্রীরা ক্ষুব্ধ হন এবং কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন।

যাত্রীদের প্রশ্ন, বিমান উড্ডয়ন যেহেতু সম্ভব না, তাহলে কেন বোডিং পাস ইস্যু করা হলো এবং বিমান উড়বে না, তা আগে থেকে কেন এসএমএস করে জানানো হলো না।

এ ঘটনায় যাত্রীরা অভিযোগ করেছে যে, বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে গাফিলতি আছে।

এনএ/

দেখুন: আবহাওয়া: উত্তরে কুয়াশা, দক্ষিণে লঘুচাপের আভাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন