বিজ্ঞাপন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

বছর ঘুরে আবার এসেছে সাংবাদিকদের বৃহৎ মিলনমেলা ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৩-৭ মে দেশের প্রতিষ্ঠিত ৩২ সংবাদ মাধ্যম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি উন্মোচন, গ্রুপিং ও ড্র অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ,মার্কেটিং এক্সিকিউটিভ অনীক প্রপাত, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন, সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের।

সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে টুর্নামেন্টটি খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস.এম. সুমন। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সার্বিক ধারণা দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ বলেন,‘সাংবাদিকদের এক বিশাল মিলনমেলা এই টুর্নামেন্ট। এই বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’

বিএসজেএ সভাপতি আরিফুল রহমান বাবু বলেন, ‘প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চলছে এই ফুটবল টুর্নামেন্ট। এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকায় কুল তথা স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ। এটি স্রেফ বিনোদনমূলক টুর্নামেন্ট। তাই কেউ অত্যধিক সিরিয়াস খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবেন না।”

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তামিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন