আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ।

দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানা‌নো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে দেশগুলো। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন।

বিবৃ‌তি‌তে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের সব বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা বছরের পর বছর ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন।
আদালতের এ রায় স্পষ্ট বার্তা দিয়েছে যে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।

রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা অপরিহার্য বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃ‌তি‌তে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের পাশাপাশি মিয়ানমারের সব জনগণের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি দেশগুলো তাদের সমর্থন অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি বলে প্রতিক্রিয়া মিয়ানমারের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন