বিজ্ঞাপন

কেন্দ্রীয় ছাত্রদলকে স্বাগত জানিয়ে সুবর্ণচরে আনন্দ মিছিল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় ছাত্রদলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে উপজেলার খাসের হাট বাজরে নবগঠিত সুবর্ণচর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলটি খাসের হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহম্মেদ বিজয়, যুগ্ম আহ্বায়ক মুশফিক রানা, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন বারী সোহাগ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক রাসেদ, যুগ্ম আহ্বায়ক মহসিন আকরাম, যুগ্ম আহ্বায়ক মাহিবী শাখাওয়াত’সহ ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

আনন্দ মিছিল থেকে দলের দুঃসময়ে ছাত্রদলের ত্যাগী ও যোগ্য কর্মীদের পরিশ্রমের মূল্যায়ন করে কমিটি প্রদান করায় কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় তারা বলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্ব আজ ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করেছে। তাঁর দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রসমাজের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় রয়েছি।

বক্তারা আরও বলেন, নাসির ভাইয়ের সাহসী ও আপসহীন নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। তাঁর হাত ধরেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করবো। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ: ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, ১০ নেতার পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন