বিজ্ঞাপন

খাল খনন ও যমুনা ভাঙন রোধে অস্থায়ী কাজের উদ্বোধন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমে কাজ পেয়ে খুশি প্রকাশ করেছেন অতি দরিদ্র নারী শ্রমিকরা। তাদের প্রত্যাশা, এই কর্মসংস্থানের পাশাপাশি ফ্যামিলি কার্ড সুবিধা পেলে জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে, উপজেলার উলাইল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে শ্রমিকরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এছারা যমুনা নদীর ভাঙ্গন রোদে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজেরও উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রাণী কর্মকারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাহী মোশতাক হোসেন দীপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালটি খনন হলে জমিতে পানির সঠিক প্রবাহ নিশ্চিত হবে, পাশাপাশি মাছ উৎপাদনও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় আমডালা খালের প্রায় সাড়ে চার কিলোমিটার পুনঃখনন করা হবে। ৪০ দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী শ্রমিকদের প্রতিদিন ৫০০ টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, স্বাধীনতার পর খাল খনন কার্যক্রম কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানিকগঞ্জ থেকেই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং তার ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করে সারা বছর ফসল উৎপাদন বাড়ানোই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি দরিদ্র নারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক।

পড়ুন:নেত্রকোনায় পুলিশের অভিযানে ২১ বস্তা চোরাই জিরা জব্দ, আটক যু্বক

দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন