বিজ্ঞাপন

খুলনায় এনসিপির শ্রমিক নেতা গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক নয়

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গুলিটি তার কানে লেগেছে। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর স্থানীয়রা মোতালেব শিকদারকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, নিউরোসার্জারি বিভাগের প্রধানের সঙ্গে আলোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন, খুলনাতেই তার চিকিৎসা চালানো সম্ভব।

দেখুন- লক্ষ্মীপুরে তরুণ উদ্যোক্তার খামার এখন রোল মডেল

পড়ুন-মাদারীপুরের তিন আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে প্রার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন