বিজ্ঞাপন

গাংনীর গাড়াবাড়ীয়া হবে তৃণমূলের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু : এমপি আমজাদ হোসেন

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সদ্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আমজাদ হোসেন বলেছেন, জীবনে যতদিন বেঁচে আছি ততদিন জনাব তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে দলের জন্য কাজ করে যাব।

আর এ কাজগুলো আপনাদেরকে সাথে নিয়েই করে যাব,এটাই আমার জীবনের বড় লক্ষ্য। আগামী দিনে সকল দলীয় নির্দেশনা মেনে সকল কর্মসূচিতে করবো। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফল হবো।

সোমবার বিকালে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ফিতা কেটে বিএনপি’র অফিস উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গাংনীর গাড়াবাড়ীয়ার এই কার্যালয়টি হবে তৃণমূলের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু।বিএনপির ছায়াতলে থেকে এই দলটিকে আমরা আরো গতিশীল করে তুলবো।আগামীতে দলের সকল সাংগঠনিক নির্দেশনা মেনে এবং রাজপথে থেকে প্রতিটি কর্মসূচি পালন করবো। আর এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা খাতের আলীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুছাইন মাহমুদ, মাঝাহারুল ইসলাম এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আব্দুল্লাহিল মারুফ পলাশ,পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহগলপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির উদ্দীন।

এসময় বিএনপি নেতা কামাল হোসেন, ফজলু, খায়রুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজা, মোফাজ্জল হোসেন, মহিরুল ইসলাম, বিশারত হোসেন, দ্বীন মোহাম্মদ সহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শ্রেণিকক্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন