বিজ্ঞাপন

গাইবান্ধায় স্কুল ছাত্র নববর্ষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, চার ঘন্টা পর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নববর্ষে ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ  সাদাদ আহমেদ নামে এক স্কুল ছাত্র। নিখোঁজের চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

আজ বিকাল চারটা দিকে গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রীজের মিনি জাফলং নামে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকত। এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল ।

স্থানীয়রা বলেন, পহেলা বৈশাখে ঘাঘট নদীর মিনি জাফলং এ চার বন্ধু ঘুরতে আসে। সাদাদ নামে এক শিক্ষার্থী গোসল করতে নামে। দীর্ঘক্ষন সময় পার হয়ে গেলেও তিনি ভেসে উঠেন না। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা রংপুর থেকে ডুবুরি দলের সদস্যদের নিয়ে আসেন ।ডুবুরি দলের সদস্যরা বিকেল ৪টা থেকে ঘন্টব্যাপী ভেড়ামারা ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর পানির নিচ থেকে সাদাদের মরদেহ উদ্ধার করে।
সাদাদেরসাদাদের বন্ধু রিয়াদ বলেন, আমরা চার বন্ধু পহেলা বৈশাখ উপলক্ষে বেড়াতে বের হই। হঠাৎ করে সাদাদ গোসল করার জন্য একাই নামে নামে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোন সাড়া শব্দ পাওয়া যায় না। অনেক ডাকাডাকি করে পাওয়া না গেলে স্থানীয়া নদীতে নামে খুঁজতে থাকে। নিখোঁজদে চার ঘন্টা পরে তার লাশ পাওয়া গেছে।

রংপুর ডুবুরি ইউনিট লিডার আসাদুজ্জামান বলেন, আমরা প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

পড়ুন- বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী

দেখুন- ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন