বিজ্ঞাপন

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে একই পরিবারের ৩০ জনের লাশ

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন।

সিভিল ডিফেন্সের মতে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।

সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম—এর মধ্যে একটি এক্সকাভেটরও রয়েছে—ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।

পড়ুন: ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষ আটক ভারতের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন