বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) “গুজবে কান না দিয়ে শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়ার আহব্বান” জানিয়েছেন অভিভাবকদের।সোমবার (২০ এপ্রিল) সকালে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধনের পর তিনি এসব কথা বলেন।স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন,আমরা এটা বলব না, বিগত সরকারের ব্যর্থতা। এই ব্লেইমগেম আমরা খেলতে চাই না। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয় ভাবে অঙ্গীকারবদ্ধ।গুজবে কান না দিয়ে হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোনো কমতি করবে না।
জেলায় ৬ মাস বয়স থেকে ৫ বছর পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এর সভাপতিত্বে
জেলা প্রশাসক মোসা:শুকরিয়া পারভীন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুমন চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:মেহেরপুরে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ আটক ১
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


