বিজ্ঞাপন

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ‘কলাবাড়ী আরএইচডি-নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার বাস্তবায়নে এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে ৯ বছর ধরে নেই সেতুর সংস্কার, দ্রূত ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন