বিজ্ঞাপন

চট্টগ্রামে দেয়ালচাপায় প্রাণ গেল বৃদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির মধ্যে সীমানা দেয়াল ধসে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহা আহাসানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম দিলোয়ারা বেগম (৬০)। তিনি ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের বৃষ্টির পর দিলোয়ারা বেগমসহ তিনজন পথচারী ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে তাদের ওপর। এতে তিনজনই চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দিলোয়ারা বেগম মারা যান। আহত অন্য দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ভাতিজা মোহাম্মদ হানিফ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দেয়ালটি হেলে ছিল। বাড়ির মালিককে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, কর্ণফুলী থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের আনোয়ারায় সিইউএফএল বাজারে আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন