বিজ্ঞাপন

চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সেখানে সাংগঠনিক কার্যক্রম বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। তবে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাঁশখালীতে বাস আটকে দিল মালিক সমিতি: দুর্ভোগে যাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন