বিজ্ঞাপন

চাঁদা নিয়ে দ্বন্দ্ব: চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস বন্ধ

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের তীব্র বিরোধে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে এক শ্রমিক সংগঠনের ডাকা কর্মবিরতির ফলে পুরো জেলায় পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

শ্রমিকদের দাবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে বিরোধ চলে আসছে। উভয় সংগঠনই বাস থেকে চাঁদা আদায়ের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, পূর্বে দুই সংগঠন একসঙ্গে নির্ধারিত হারে চাঁদা আদায় করলেও সম্প্রতি মোটর শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা তোলা শুরু করে। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো বৈধতা নেই।

অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত দাবি করেন, তারা নিয়ম মেনেই কেবল বাস থেকে চাঁদা আদায় করছেন। বরং ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বাস থেকেও চাঁদা নিচ্ছে, যা তাদের এখতিয়ারের বাইরে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বিরোধ নিরসনে উভয় পক্ষকে নিয়ে বৈঠক হলেও সমঝোতা হয়নি। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

পড়ুন- ঢাকা জেলায় যুক্ত হচ্ছে এবার পুরো পূর্বাচল শহর

দেখুন- যাত্রীবাহী বাসের বক্সে করে ছাগল পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন