বিজ্ঞাপন

ঢাকা জেলায় যুক্ত হচ্ছে এবার পুরো পূর্বাচল শহর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা প্রকল্প এলাকার অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানায় বিস্তৃত হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। এর ফলে পুলিশি কার্যক্রম, স্থানীয় সরকার সেবা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমস্যা হচ্ছিল।

এ কারণে এলাকাটিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন নির্মাণ, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সেবা সহজে পাবেন।

এছাড়া জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা হবে। একই সঙ্গে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য এলাকাটিকে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবকেও মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন