বিজ্ঞাপন

চারুকলা ও ডাকসুর আয়োজনে বৃহস্পতিবার ‘শরৎ উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে শরৎ উৎসব ১৪৩২।

শনিবার (১১ অক্টোবর) ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সব সময় এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেইসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি প্রতিষ্ঠানকে দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্যের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ দেয়াসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য নিজ প্রাঙ্গণকে (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালনের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানকে উৎসব পালনের অনুমতি দেয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পী সমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ চারুকলা অনুষদকে প্রেরণ করে। এমনকি আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করা পোস্টার চারুকলা অনুষদের গেটে প্রতিস্থাপন করে। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষনিকভাবে স্থগিত করা হয়।

এতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার বেলা ১১টায় চারুকলা অনুষদ অফিসে ডিনের সভাপতিত্বে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাই বাছাই করে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২- এর অনুমতি বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু ঢাবির চারুকলা অনুষদ এ দেশের ঋতুভিত্তিক সব অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে, সেহেতু এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় ঢাবির উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাবির বকুলতলায় ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন