বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে লাশ হয়ে ফিরলো শিশু রুফাইয়িত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুফাইয়িত হোসেন পাশ্ববর্তী মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

দামুড়হুদার চারুলিয়া ক্যাম্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে শুক্রবার বোয়ালমারী গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল ৯টার দিকে শিশুটি প্লাস্টিকের ছোট একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির পাশের একটি পুকুরে বাইসাইকেলটি ভাসতে দেখেন। পরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

চারুলিয়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুর আলী মুঠোফোনে বলেন, পুলিশকে না জানিয়ে মৃত শিশুটিকে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নানাবাড়ির লোকজন দাবি করছেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। ঢোলমারী গ্রামে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তাই শিশুটির স্বজনদের অনুরোধ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে যেন তাঁরা দাফন করেন। এ বিষয়ে চারুলিয়া ক্যাম্প থেকে পুলিশের একটি দলকে ঢোলমারী গ্রামে পাঠানো হয়েছে।

পড়ুন- সরকারের দুই মাসের নানা কার্যক্রম তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয়

দেখুন- কক্সবাজারে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন তরুণ-তরুণীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন