বিজ্ঞাপন

দিনাজপুরে আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, কর্মে হব যুক্ত।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিটিই, পিএমইটি’র এ্যাসেট প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে কম্পিটিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী।

পরে পলিটেকনিক ইনস্টিটিউট এক আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় তাই আমাদেরকে প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কারিগরি শিক্ষার জনবল এবং অবকাঠামো বৃদ্ধি পেয়েছে কারিগরি শিক্ষা বিষয়ক ২০১৬ সালে এক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের প্রকল্প পরিচালক সামসুর রহমান খান, অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোঃ মাহমুদ হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক পরিচালক নাহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ আবদুল ওয়াদুদ মন্ডল ও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আব্দুল হালিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাস মোঃ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অশ্লীল নৃত্য; সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর এমপির নির্দেশে তদন্ত কমিটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন