বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা আনুমানিক সারে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে, স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৩) ও জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খাইরুল বাশার জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আজিমুল ইসলামের শরীর ঝলসে মারাত্নক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম জানান, রাসেল আলী ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) শেখ সোলাইমান ও দর্শনা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পড়ুন:২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন