বিজ্ঞাপন

চুরি করে ফেরত: সিলিং ফ্যানের সঙ্গে চিরকুটে অনুতাপ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিদ্যালয় থেকে চুরি হওয়া সিলিং ফ্যান ফেরত দিয়ে গেছে চোর। ফ্যানটির সঙ্গে রাখা একটি চিরকুটে লেখা ছিল, ‘টাকার জন্য চুরি করেছিলাম।’

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে সম্প্রতি চারটি সিলিং ফ্যান চুরি হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে কর্তৃপক্ষ একটি ফ্যান পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে সেখানে একটি চিরকুট পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।


বিদ্যালয়ের পরিচালক এফ এ সোহাগ বলেন, যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল, সেটিই ফেরত দিয়ে গেছে চোর। চিরকুটে টাকার অভাবে চুরি করার কথা উল্লেখ করা হয়েছে।


তিনি আরও বলেন, “আমার ধারণা, সে পেশাদার চোর নয়। তাই বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কার দেওয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দিয়েছি।”

পড়ুন- দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

দেখুন- একমাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন