বিজ্ঞাপন

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে আসা যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জোয়ারের পানিতে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীতে এক যুবকের মরদেহ ভেসে আসে। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ থাকার খবর স্থানীয় পুলিশকে অবহিত করে। খবর পেয়ে নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকে ও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অর্ধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পড়ুন- আকস্মিক এসএসসির কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

দেখুন- এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র; মিত্ররা ঝুঁকছে প্রতিপক্ষের দিকে |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন