বিজ্ঞাপন

জমকালো আয়োজনে মাধবদী স্কুল মার্কেট ক্রিকেট ক্লাবের ‘বিগ টুর্নামেন্ট’ সিজন-২ অনুষ্ঠিত

নরসিংদীর মাধবদীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিগ টুর্নামেন্ট’ সিজন-২। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে স্কুল মার্কেট ক্রিকেট ক্লাবের উদ্যোগে আজ শনিবার (১৮ এপ্রিল) মাধবদী স্কুল মাঠে এই জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মাধবদী ও এর আশেপাশের এলাকার দর্শকদের উপস্থিতিতে মুখর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষক সম্পাদক নাসির উদ্দিন(ভিপি) নাসির। টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাধবদী শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: শরিফ মিয়া।

এছাড়াও, টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ অতিথি ছিলেন মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন স্কুল সুপার মার্কেটের ব্যবসায়ী মো: ইকবাল হোসেন, জনাব আরিফুল ইসলাম, মো: মামুন উর রশীদ, বাদল আহমেদ এবং পৌরসভা মার্কেটের ব্যবসায়ী রাজু আহমেদ প্রমূখ।

প্রধান অতিথি নাসির উদ্দিন (ভিপি) নাসির বলেন, স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে মাধবদী স্কুল মার্কেট ক্রিকেট ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সিজন-১ এর অভাবনীয় সাফল্যের পর সিজন-২ ঘিরেও খেলোয়াড় এবং স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজমান ছিল।

এদিকে একটি মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন- তেলের বাজারে যুদ্ধের প্রভাবে লোকসানের পরিমাণ কত?

দেখুন- ‘বিগত সময়ের চেয়ে স্বাচ্ছন্দ্যে’ শুরু হলো হজ যাত্রা, যাত্রীদের সন্তুষ্টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন